Viswa Rajbanshi Unnayan Mancha is a social organization
(সংস্থার সদস্য,সাধারণ মানুষি ও স্বেচ্ছাসেবী সংস্থা/ব্যক্তির আর্থিক অনুদানে পরিচালিত স্বনির্ভর সংস্থা) বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ (Viswa Rajbanshi Unnayan Mancha) ফেসবুক গ্রুপ থাকি বিতা ২০১৬ সাল থাকি সামাইন্য কিছু মানবিক কাম করা হইছে। কামের সাথোতে দরকার আছে গোটায় কোচ-রাজবংশী- কামতাপুরী জাতিক এক করা। সেই বাদে ফেসবুক গ্রুপ থাকি সামাজির সংস্থা আরোহ্ এনজিও তৈরি করা হইছে।
পত্থমে উত্তরবঙ্গের সৌগ জেলার আগ্রহী মানসিলাক নিয়া ব্লক মহাকুমা ও জেলা কমিটি তৈরি করা হছে। সৌগ জাতি দরদিয়া মানষিরঠে সংস্থা, এনজিওর সদস্য হয়া জাতির জইন্যে কাম করিবার আটুশ থাকিল। নিচা আসাম, উত্তরবঙ্গ আরোহ্ বগলের বিহারের সংখ্যাগরিষ্ঠ ও বৃহত্তম জনগোষ্ঠী হইল রাজবংশী। কুন কুন জাগাত বসবাস করা ৬৫% থাকি ৭০% মানষি রাজবংশী হলেও সহজ-সরল স্বভাব, শিক্ষা সচেতনতার অভাবের সাথোতে আর্থিক ও রাজনৈতিক সচেতনতার অভাবের কারণে পাছে পড়ির ধরিছে। সাথোতে ১৯৪৭ সালের দ্যাশভাগের সমাই ভৌগোলিক ভাবে জাতিটা ভেইল্লা অংশে ভাগ হয়া পড়ে।
একেই সাথে আজি পর্যন্ত বগলের দ্যাশগিলা থাকি আইস্যা মানষির ভিড় এঠেকার রাজবংশী জাতির আর্থিক-সামাজিক দুর্গতি বাড়ে তুলিছে। আর্থিক-রাজনৈতিক বঞ্চনা বর্তমান সমাইতও সৌগ ক্ষেত্রত ক্রমশঃ বাড়িবার নাগিছে । “বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ” কুন প্রকার জাতি-ধর্ম-বর্ণের প্রতি বিদ্বেষ না ছড়েয়া নিজের অন্তর মূল্যায়ন ও সচেতনতা মইধ্য দিয়া উত্তরণের প্রচেষ্টা।
আর্থ-সামাজিক,সাংস্কৃতিক ও ঐতিহ্যের উন্নতির মাধ্যমে বৃহত্তর কোচ-রাজবংশী জনজাতির সামগ্রিক উন্নতি।
“তোমরা এক হও, তোমরা কথা কও, তোমরা একে অন্যের মনকে জানো। তোমাদের চিন্তা, লক্ষ্য ও মন এক হোক যাতে তোমাদের মিলন সুন্দর হয়।”
Sangachhadhwam Samvadadhwam
May we march forward with a common goal.
May we be open-minded and work together in harmony.
May our prayers be one.
May we belong to one brotherhood.
May our aspirations be harmonious.
May our minds be in unison.
May we strive to reduce disparity.
May we be bound in strong fellowship and unity.